ফেনী রেলওয়ে স্টেশনে কমান্ড্যান্ট আরএনবি চট্টগ্রাম আকস্মিক পরিদর্শন কালে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের দায়ে ৭ জনকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চলমান অভিযানে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের দায়ে সাতজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর, ২০২৬) ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় আরএনবি কমান্ড্যান্ট চট্টগ্রাম এর নির্দেশনা এবং নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। আটকের পর ভাড়া জরিমানা আদায় করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয়েছে।