সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সরকারের নবনিযুক্ত পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদনকারী পাঁচজন হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। নতুন চার মন্ত্রীর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। দুই প্রতিমন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম রশিদুজ্জামান মিল্লাতকে। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একই সঙ্গে এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতার দপ্তর পরিবর্তন করে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপেন দেওয়ান। তিনি পদত্যাগ করার পর মন্ত্রণালয়টিতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এতদিন এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন ড. খলিলুর রহমান। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এবারই প্রথম বড় ধরনের মন্ত্রিসভা পুনর্বিন্যাস হলো। শুরুতে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। পরবর্তী সময়ে কয়েকটি পদ শূন্য হওয়া এবং রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব নেওয়ার পর দপ্তর পুনর্বণ্টনের প্রয়োজন দেখা দেয়। নতুন ছয় সদস্যের দপ্তর বণ্টনের পাশাপাশি আফরোজা খানম রিতার মন্ত্রণালয় পরিবর্তন এবং জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার মধ্য দিয়ে মন্ত্রিসভায় এই পুনর্বিন্যাস সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাদের স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগের পর সাধারণ মানুষের জন্য প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি। আপনার জেলার সংবাদ পড়তে বিভাগ জেলা আরও সংবাদ কাজের গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ কাজের গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই: অর্থমন্ত্রী জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই: অর্থমন্ত্রী কাপাসিয়ায় বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা কাপাসিয়ায় বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা কাপাসিয়ায় বিএনপির নেতার জানাজা ও দাফন সম্পন্ন কাপাসিয়ায় বিএনপির নেতার জানাজা ও দাফন সম্পন্ন কেন এখন কলেরার টিকা, কারা পাবেন, কতদিন থাকবে সুরক্ষা কেন এখন কলেরার টিকা, কারা পাবেন, কতদিন থাকবে... ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, দ্রুত উপনির্বাচনের প্রস্তুতি ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, দ্রুত উপনির্বাচনের প্রস্তুতি গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১ গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১ ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল