রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৭৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ৮১ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২০৫ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৮২ টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৪৩৩ টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৫২ টি, ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ২৯৭ টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫০৬ টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৩২১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৫৭ টি গাড়ি ডাম্পিং ও ২১১ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।