রাজশাহী, ১৬ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম)-এর মহাব্যবস্থাপক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. অপরাহ্নে মহাব্যবস্থাপক (পশ্চিম) পদে দায়িত্ব হস্তান্তর করেন বিমুক্ত কর্মকর্তা ফরিদ আহমেদ। নবনিযুক্ত কর্মকর্তা আহমেদ হোসেন মাসুম তাঁর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মহাব্যবস্থাপক (পশ্চিম) পদের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে সংশ্লিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী এসি কার্ড, ল্যাপটপ, মোডেম এবং অফিশিয়াল মোবাইল সিম হস্তান্তর করা হয়।