সরকারি দপ্তরসমূহে কর্মকর্তা/কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রশাসনিক শৃঙ্খলা সুসংহত করার লক্ষ্যে সকল মন্ত্রণালয়/বিভাগে আধুনিক ডিজিটাল হাজিরা স্থাপন সংক্রান্তে মাননীয় প্রধানমন্ত্রী এর নির্দেশনার পরিপ্রক্ষিতে আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম কর্তৃক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে রেলভবনে আধুনিক ডিজিটাল হাজিরা (ফিঙ্গারপ্রিন্ট) সিস্টেম উদ্বোধন করা হলো। উক্ত সিস্টেমটি মন্ত্রিপরিষদ বিভাগের কেন্দ্রিয় আধুনিক ডিজিটাল হাজিরা সিস্টেমের সাথে API এর মাধ্যমে সংযুক্ত করা হবে। এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।