বিশিষ্ট সাংবাদিক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। শুক্রবার এক শোকবার্তায় তথ্য সচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বার্তায় মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে আমার সহপাঠি ছিলেন। আমরা একসঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আমি সিভিল সার্ভিসে এবং খালিদী সাংবাদিকতায় যোগদান করেন। তিনি একাধারে ছিলেন সজ্জন ব্যক্তি এবং বরেণ্য সাংবাদিক। তার এই অকালমৃত্যু বেদনাদায়ক। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান সাংবাদিককে হারালো।