একটি উন্নত বাংলাদেশ গড়া, অগ্রসরমান অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সামঞ্জস্য রেখে রেলপথ সম্প্রসারণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করুন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা প্রচলনের মাধ্যমে বিদ্যমান রেলওয়ে সেবা উন্নত ও বহুমুখীকরনের লক্ষ্যে ১৮৯০ সালে প্রণীত রেলওয়ে এক্ট হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে রেলপথ মন্ত্রণালয়। হালনাগকৃত আইন বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬ নামে অভিহিত হবে। বিদ্যমান রেলওয়ে আইনকে যুগোপযোগী ও বর্তমান সময়ের প্রেক্ষাপটে কার্যকরভাবে প্রয়োগের লক্ষ্যে এ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন রেলওয়ে আইনের খসড়া প্রণয়নের লক্ষ্যে ইতিমধ্যে রেলপথ মন্ত্রণালয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সভা ১৩ সেপ্টেম্বর সোমবার রেলপথ মন্ত্রণালয়ের (রেলভবন) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সংশোধনী সিদ্ধান্তসমূহ সংযুক্তিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণ করা হতে পারে।