কিংবদন্তি রোনাল্ডোকে পিছনে রেখে মেসির ঘাড়ে এমবাপ্পের হাত!

ডেস্ক রিপোর্ট
    Update Time : Wednesday, July 1, 2026
  • 96 Time View

চলতি ফিফা ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি ভক্তদের নজরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। গতকাল রাতে, সুইডেনের বিরুদ্ধে ফ্রান্সের হয়ে দুটি গোল করেন তিনি। সেই সূত্রেই প্রতিপক্ষ দলকে ৩-০ ব্যবধানে দুরমুশ করেছে দ্রুতগতির দল ফ্রান্স। এদিকে দুই গোল করে একাধিক নজির গড়েছেন এমবাপে। পেছনে ফেলে দিয়েছেন ব্রাজিলের রোনাল্ডোকে। এবার লক্ষ্য মেসিকে টপকে যাওয়া! সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে প্রথমার্ধে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের গোলসংখ্যা ৯-এ নিয়ে যান এমবাপ্পে। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে ছাড়িয়ে বিশ্বকাপের নকআউট ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন। নকআউটে এই দুজনেরই গোল সংখ্যা ৮। যেখানে মেসির গোলসংখ্যা ৫। সুইডেনের বিপক্ষে প্রথম গোলটি ছিল বিশ্বকাপে এমবাপ্পের ১৭তম গোল। এর ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে আসেন। পরে দ্বিতীয় গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন তিনি। বর্তমানে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯। ২০২৬ বিশ্বকাপের শুরুতেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে ওঠেন মেসি। পরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেও একটি গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠেছে। এখন পর্যন্ত এমবাপ্পে ও মেসি দুজনই করেছেন ৬টি করে গোল এবং যৌথভাবে রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের ধারাবাহিক পারফরম্যান্সও ঈর্ষণীয়। ২০২২ বিশ্বকাপে নকআউটে তিনি করেছিলেন ৫ গোল। শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করার পর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিক করেছিলেন তিনি। আর ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের পথে শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল এবং ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করেছিলেন এমবাপ্পে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24