‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি

Reporter Name
    Update Time : Thursday, August 27, 2026
  • 31 Time View

বিয়ারিৎ‌জে ফ্যাশনপ্রেমীদের চমকে দিয়ে নতুন ধরনের জুতা উপস্থাপন করেছিল ফরাসি বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান শ্যানেল। এবার সেই আলোচিত জুতা পরে চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে হাজির হয়ে নতুন করে আলোচনায় এলেন মার্কিন অভিনেত্রী মার্গারেট কোয়ালি। লন্ডনে রিডলি স্কট পরিচালিত নতুন চলচ্চিত্র ‘দ্য ডগ স্টারস’-এর উদ্বোধনী আয়োজনে অংশ নেন কোয়ালি। চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয় করেছেন জ্যাকব এলর্ডি। এদিন কোয়ালির পরনে ছিল শ্যানেলের নকশাকার মাতিয়ু ব্লাজির তৈরি ছোট কালো পোশাক। পোশাকটির হাতা ছিল ছোট এবং এতে সূক্ষ্ম ঝালর যুক্ত ছিল। তবে পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে তার পায়ের জুতা। শ্যানেলের আলোচিত এই জুতাকে বলা হচ্ছে ‘খালি পায়ের জুতা বা নধৎবভড়ড়ঃ যববষ পধঢ়’। এতে মূলত পায়ের গোড়ালি ঢাকার জন্য সামান্য চামড়ার অংশ রয়েছে, যা ফিতার সাহায্যে পায়ে বাঁধতে হয়। পায়ের পাতা ও আঙুল পুরোপুরি খোলা থাকে। জুতাটিতে শ্যানেলের পরিচিত প্রতীকও রয়েছে। মূল ভাবনা হলো গোড়ালিতে শুধু হিল ক্যাপ ব্যবহার করে পা ঢেকে রাখার প্রচলিত ধারণা থেকে সরে গিয়ে যতটা সম্ভব কম উপকরণ ব্যবহার করা। শ্যানেলের পাশাপাশি দ্য রো, মেজোঁ মারজিয়েলা, প্রোএনজা শুলার ও বালেন্সিয়াগার মতো নামী প্রতিষ্ঠানও এ ধরনের জুতা নিয়ে কাজ করছে। চার মাস আগে শ্যানেলের অবকাশকালীন ২০২৭ সালের সংগ্রহের প্রদর্শনীতে প্রথমবার এই অদ্ভুত নকশার জুতা দেখা যায়। তখন থেকেই এটি ফ্যাশন দুনিয়ায় ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি করে। অনেকের কাছে নকশাটি আকর্ষণীয় মনে হলেও অনেকে একে জুতা না পরে থাকার মতোই অদ্ভুত বলে মন্তব্য করেন। লন্ডনের উদ্বোধনী আয়োজনে কোয়ালি সেই বিতর্কিত নকশাই বেছে নেন। আলোকচিত্রীদের ভিড়ে লালগালিচায় তার পায়ের আঙুলও ছিল স্পষ্টভাবে দৃশ্যমান। তবে কোয়ালির পোশাকের সঙ্গে এই জুতা বেশ মানানসই হয়েছে বলেই মনে করছেন ফ্যাশন বিশ্লেষকেরা। কারণ তার ব্যক্তিগত পোশাকের ধরনে বরাবরই কোমল, রোমান্টিক ও স্বপ্নময় ভাব দেখা যায়। তাই ব্যতিক্রমী এই জুতা তার সামগ্রিক সাজের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ফ্যাশন দুনিয়ায় লালগালিচা সাধারণত তারকাদের নতুন ও সাহসী সাজ তুলে ধরার জায়গা। সে কারণে ব্যবহারিকতার চেয়ে ব্যতিক্রমী সাজকে গুরুত্ব দেওয়ার সুযোগ থাকে। কোয়ালির এই জুতা পরাও সেই ধরনের সাহসী ফ্যাশন পছন্দ হিসেবেই দেখা হচ্ছে। শ্যানেলের এই জুতা এখনো সাধারণ ক্রেতাদের জন্য বাজারে সহজলভ্য নয়। কোনো ওয়েবসাইটেও এটি বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না। ফলে ধারণা করা হচ্ছে, বিশেষ আমন্ত্রিত ব্যক্তি বা শ্যানেলের বড় ক্রেতারাই আপাতত এই জুতা পাওয়ার সুযোগ পাচ্ছেন। শ্যানেলের এই জুতার দাম প্রায় ১ হাজার ৫০০ মার্কিন ডলার, যা ১ লাখ ৮৪ হাজার টাকা। জুতাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। অনেকের প্রশ্ন, পায়ের সামনের অংশ যখন পুরোপুরি খোলাই থাকে, তখন সেটিকে আদৌ জুতা বলা যায় কি না। তবে মার্গারেট কোয়ালির এই সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই ব্যতিক্রমী জুতাই। ব্যতিক্রমী এই জুতা পরে লালগালিচায় হাজির হয়ে কোয়ালি যে নতুন করে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24