ফের বিতর্কে জড়ালেন উর্বশী

Reporter Name
    Update Time : Thursday, August 27, 2026
  • 30 Time View

অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তার পোশাককে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন উর্বশী। এ সময় তাকে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি পোশাকে দেখা যায়। পোশাকে ছিল গেরুয়া, সাদা ও সবুজ ভারতের জাতীয় পতাকার তিনটি প্রধান রং। পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র, সঙ্গে সোনালি ঝালরের ব্যবহার। অব-শোল্ডার পোশাকের সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং আঙুলে ভারী একটি আংটি। পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। একাংশের দাবি, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। তবে অন্য একাংশ উর্বশীর প্রশংসা করে বলছেন, নিজের পোশাকের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে তুলে ধরার চেষ্টা করেছেন। বিতর্কের মধ্যেই পোশাকটি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন উর্বশী। তিনি বলেন, আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে। অভিনেত্রী আরও জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত। উর্বশী রাউতেলার জন্য এবারের আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন তিনি। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন। এবারের প্রতিযোগিতায় সেই সুস্মিতা সেনও ছিলেন নির্বাচন কমিটির সদস্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24