নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যু

Reporter Name
    Update Time : Friday, August 28, 2026
  • 39 Time View

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন। শুক্রবার ৮৯ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে অসলোতে ন্যাশনাল হাসপাতালে ‘শান্তিপূর্ণভাবে’ শেষনিশ্বাস ত্যাগ করেন রাজা হ্যারাল্ড। তার মৃত্যুর ঘোষণার পর রাজপ্রাসাদের পতাকা অর্ধনমিত করা হয়। গত ১৭ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার পর হ্যারাল্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে রাজপ্রাসাদ জানায়, রক্তের রোগ হেমোলাইটিক অ্যানিমিয়ার জন্য তাকে কর্টিসোন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এই রোগের কারণে তার শরীরে তরল জমেছিল। নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, পরে রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দেশটির সাংবিধানিক নিয়ম অনুযায়ী বাবার মৃত্যুর পরপরই ক্রাউন প্রিন্স হাকোন নরওয়ের নতুন রাজা হয়েছেন। রাজপ্রাসাদে বিশেষ কাউন্সিল অব স্টেট বৈঠকে নতুন রাজার সঙ্গে সরকারের সাক্ষাৎ করার কথা রয়েছে। বৈঠকের পর তার রাজকীয় নাম ঘোষণা করা হবে। নরওয়ের সংবিধান অনুযায়ী নতুন রাজাকে পার্লামেন্টের সামনে শপথও নিতে হবে। দেশটিতে রাজাদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান হয় না। বাবা রাজা পঞ্চম ওলাভের মৃত্যুর পর ১৯৯১ সালের ১৭ জানুয়ারি নরওয়ের সিংহাসনে বসেন হ্যারাল্ড। ৩৫ বছরের বেশি সময় তিনি দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন। মৃত্যুর সময় পঞ্চম হ্যারাল্ড ছিলেন ইউরোপের সবচেয়ে বয়স্ক ক্ষমতাসীন রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24