তাল দিয়ে বানাতে পারেন ভিন্ন স্বাদের মজাদার পায়েস

Reporter Name
    Update Time : Thursday, September 3, 2026
  • 28 Time View

ভোজনরসিকরা। তাল দিয়ে তালের বড়া, ক্ষীরসহ নানা পদ তৈরি হলেও এবার চাইলে বানিয়ে নিতে পারেন একটু ভিন্ন স্বাদের তালের পায়েস। দুধ, চাল ও পাকা তালের মিশেলে তৈরি এই পায়েস যেমন সুস্বাদু, তেমনি উৎসব বা অতিথি আপ্যায়নেও হতে পারে দারুণ একটি ডেজার্ট। খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন মজাদার তালের পায়েস। আসুন জেনে নেওয়া কীভাবে তালের পায়েস তৈরি করবেন- উপকরণ ঙ্ তরল দুধ ১ লিটার। ঙ্ পোলাও চাল আধা কাপ। ঙ্ তালের রস (পিউরি) ১ কাপ। ঙ্ চিনি আধা কাপ। ঙ্ নারিকেল কোরা আধা কাপ। ঙ্ কাজু বাদাম ও কিসমিস পরিমাণমতো। ঙ্ এলাচ গুঁড়া বা তেজপাতা ২-৩টি। প্রস্তুত প্রণালি চাল ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি হাঁড়িতে তরল দুধ নিয়ে চুলায় বসিয়ে দিন। দুধ ফুটে উঠলে তাতে তেজপাতা ও এলাচ দিয়ে দিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে ভিজিয়ে রাখা চালের পানি ঝরিয়ে দুধে দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন এবং মাঝে মাঝে নেড়ে দিন, যাতে চাল হাঁড়ির তলায় লেগে না যায়। চাল নরম ও ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। চাল সিদ্ধ হয়ে গেলে এতে তালের ঘন রস ও নারিকেল কোরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তালের রস দেওয়ার পর দুধ যাতে কেটে না যায়, সেজন্য পায়েসটি অনবরত নেড়ে যেতে হবে। এরপর পরিমাণমতো চিনি, কাজু ও কিসমিস দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট মৃদু আঁচে রান্না করুন। পায়েস আপনার পছন্দমতো ঘন ও ক্রিমি হয়ে এলে চুলা বন্ধ করে দিন। তালের পায়েস ঠান্ডা কিংবা কুসুম গরম-দুইভাবেই পরিবেশন করা যায়। চাইলে পরিবেশনের আগে ওপর থেকে সামান্য কাজু, কিসমিস ও নারিকেল কুচি ছড়িয়ে দিতে পারেন। টিপস ঙ্ তালের রস ভালোভাবে ছেঁকে নিলে আঁশ বা শক্ত অংশ থাকবে না, পায়েসের মসৃণতা বজায় থাকবে। ঙ্ তালের রস দেওয়ার পর নেড়ে চলুন। রস মেশানোর পর নিয়মিত নেড়ে দিলে দুধ কেটে যাওয়ার ঝুঁকি কমে এবং পায়েসের মিশ্রণ ভালো হয়। ঙ্ তালের রসে প্রাকৃতিক মিষ্টতা থাকে। তাই রস দেওয়ার পর স্বাদ দেখে প্রয়োজনমতো চিনি মেশানো ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24