জেনে নিন দিনে কতটা ক্যাফেইন গ্রহণ করা নিরাপদ

Reporter Name
    Update Time : Wednesday, September 9, 2026
  • 28 Time View

অনেকেই সতেজ ও কর্মক্ষম থাকার জন্য ক্যাফেইনের ওপর নির্ভর করি। যদি আপনি জেগে উঠতে এবং কর্মক্ষম থাকতে ক্যাফেইন গ্রহণ করেন, তবে আপনি একা নন। লক্ষ লক্ষ মানুষ সজাগ থাকতে এবং ভালোভাবে মনোযোগ দিতে প্রতিদিন ক্যাফেইনের ব্যবহার করে থাকেন। আমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে প্রতিদিন কতটা পরিমাণে গ্রহণ করলে তা ক্ষতিকর হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন নিরাপদ বলে মনে করা হয়। এই পরিমাণ ক্যাফেইন প্রায় চার কাপ তৈরি করা কফি, ১০ ক্যান কোলা বা দুটি এনার্জি শট ড্রিংকের সমান। মনে রাখবেন যে, বিভিন্ন পানীয়তে ক্যাফেইনের পরিমাণ ব্যাপকভাবে ভিন্ন হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ঋউঅ) সতর্ক করে যে, গুঁড়া বা তরল ক্যাফেইন বিষাক্ত মাত্রার ক্যাফেইন তৈরি করতে পারে। মাত্র এক চা চামচ গুঁড়া ক্যাফেইন প্রায় ২৮ কাপ কফির সমান। ক্যাফেইনের এই উচ্চ মাত্রা মৃত্যুসহ গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। গর্ভবতী বা গর্ভধারণের চেষ্টা করছেন এমন নারী এবং যারা শিশুকে বুকের দুধ খাওয়ান, তাদের ক্যাফেইন গ্রহণ সীমিত করার বিষয়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে কথা বলা উচিত। প্রাপ্তবয়স্কদের মধ্যেও, অতিরিক্ত ক্যাফেইন সেবনের ফলে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর যারা এর প্রভাবে প্রতিক্রিয়া দেখান বা নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করেন, তাদের জন্য ক্যাফেইন ভালো বিকল্প নাও হতে পারে। আপনি যদি দিনে চার কাপের বেশি ক্যাফেইনযুক্ত কফি পান করেন অথবা যদি আপনার মাথাব্যথা, ঘুম না আসা, অস্থিরতা বা খিটখিটে ভাব, ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব নিয়ন্ত্রণ করতে না পারার মতো সমস্যা দেখা দেয় তাহলে তাহলে এর পরিমাণ কমাতে চাইতে পারেন। কারও কারও ক্ষেত্রে দ্রুত হৃদস্পন্দন, পেশি কাঁপা, পেট খারাপ এমনকী অল্প পরিমাণে খেলেও শরীর কাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা দেয় তবে কফি পান করা কিংবা পুরোপুরি বাদ দেওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয়। বেশিরভাগ ওষুধের সঙ্গে কিছু পরিমাণ ক্যাফেইন পান করা নিরাপদ। কিন্তু যদি আপনি এফেড্রিনযুক্ত কোনো ওষুধ সেবন করেন, তবে আপনার ক্যাফেইন গ্রহণ করা উচিত নয়। এই মিশ্রণটি কারও কারও ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা খিঁচুনির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। হঠাৎ করে ক্যাফেইন গ্রহণ বন্ধ করলে প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে থাকতে পারে মাথাব্যথা, ক্লান্তি, খিটখিটে ভাব এবং মনোযোগ দিতে সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে এই উপসর্গগুলো হালকা হয় এবং কয়েক দিন পরে ভালো হয়ে যায়। ধীরে ধীরে কমান। হয়তো প্রতিদিন এক ক্যান কম সোডা পান করুন বা ছোট কাপে কফি পান করুন। অথবা দিনের শেষের দিকে ক্যাফেইনযুক্ত পানীয় পান করবেন না। এটি আপনার শরীরকে ক্যাফেইনের কম মাত্রার সাথে অভ্যস্ত হতে সাহায্য করবে, ফলে এর প্রভাব কমে যাওয়ার লক্ষণগুলোও কম হতে পারে। আপনার জেলার সংবাদ পড়তে বিভাগ জেলা আরও সংবাদ বড় বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি বড় বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি আরব আমিরাতকে হারিয়ে সেমিতে মেয়েরা আরব আমিরাতকে হারিয়ে সেমিতে মেয়েরা দুর্দান্ত জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো রিয়াল দুর্দান্ত জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো রিয়াল লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা যানবাহনের কালো ধোঁয়ায় বায়ুদূষণে তীব্র হচ্ছে রাজধানীবাসীর স্বাস্থ্যঝুঁকি যানবাহনের কালো ধোঁয়ায় বায়ুদূষণে তীব্র হচ্ছে রাজধানীবাসীর স্বাস্থ্যঝুঁকি ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, শনাক্তেও রেকর্ড ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, শনাক্তেও রেকর্ড দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা… কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান বিধ্বস্তে একই পরিবারের চারজন নিখোঁজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24