রোমান্টিক লুকে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

Reporter Name
    Update Time : Thursday, September 10, 2026
  • 19 Time View

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। অভিনয়ের পাশাপাশি নান্দনিক ফ্যাশন ও আকর্ষণীয় লুকের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন তিনি। এবার লাল জবা ফুলে সাজানো মায়াবী এক রূপে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূজা। ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভক্তদের অনেকেই তার নতুন লুকের প্রশংসায় মেতেছেন। ছবিগুলোতে পূজাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন মেজাজে। একটি ছবিতে কোনো এক মনোরম ক্যাফেতে বসে সময় কাটাতে দেখা যায় তাকে। সামনে রাখা কফির মগ ও ফলের জুস। সাদা রঙের লেসের কাজ করা টপস, চোখে সানগ্লাস। সব মিলিয়ে তার ক্যাজুয়াল লুকটিও ছিল বেশ আকর্ষণীয়। অন্য ছবিগুলোতে অবশ্য আরও নান্দনিক রূপে ধরা দিয়েছেন পূজা। সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশে পাথুরে পথের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। হাতে ও মুখের পাশে ছিল উজ্জ্বল লাল জবা ফুল। বিশেষ করে জবা ফুল দিয়ে মুখের একাংশ আড়াল করা ক্লোজআপ ছবিটি বাড়িয়েছে তার লুকের রহস্যময়তা। হালকা সবুজ ও গোলাপি শেডের পোশাকের সঙ্গে লাল জবার এই বৈপরীত্য পূজার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। প্রকৃতির মাঝে তার এই স্নিগ্ধ উপস্থিতি সহজেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কখনো এই মুহূর্তের সৌন্দর্যে হারিয়ে যাই, কখনো জীবনের রঙে মুগ্ধ হই। জীবনের পরের ঢেউ আমাকে যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত।’ পূজার এই পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসা দেখা গেছে। কেউ মুগ্ধ হয়েছেন তার সৌন্দর্যে, আবার কেউ প্রশংসা করেছেন তার ফ্যাশন ও নান্দনিক উপস্থাপনার। সব মিলিয়ে লাল জবা ফুলে পূজার এই নতুন রূপ আবারও আলোচনায় এনেছে এই তারকাকে। এদিকে ছড়িয়ে পড়েছে, আগামী বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে অভিনেত্রীর। তবে এমন খবরকে সরাসরি নাকচ করেছেন পূজা। অভিনেত্রী জানিয়েছেন, তার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড। তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন বলেও জানিয়েছিলেন তিনি। তবে সে সময় পাত্রের পরিচয় কিংবা বিয়ের দিনক্ষণ প্রকাশ করেননি। এবারও নিজের অবস্থান পরিষ্কার করে পূজা বলেছেন, তিনি এনগেজড হলেও এখনো বিয়ে করেননি। এমনকি বিয়ের তারিখও ঠিক হয়নি। তারিখ চূড়ান্ত হলে বিষয়টি নিজেই সবাইকে জানাবেন। পূজার ভাষায়, ‘আমি এনগেজড, কিন্তু আমি বিয়ে করিনি। আমার বিয়ের ডেটও ফিক্সড হয়নি। হলে আমি জানাবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24