
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স ( জিআইসিসি) ২০২৬ এ অংশগ্রহণ করেছেন । Expressway Corporation of Korea এর অর্থায়নে ( আয়োজক: International Contractors Association of Korea .ICAK, হোস্ট South Korea’s Ministry of Land, Infrastructure and Transport (MOLIT) ) উক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন শুরুহচ্ছে ১৫ সেপ্টেম্বর এবং তা ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। সম্মেলনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো: আবুল হোসেন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুল হাসান রুমি তার সফর সঙ্গী হিসেবে অংশগ্রহণ করেছেন।
Leave a Reply