রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
    Update Time : Tuesday, September 15, 2026
  • 26 Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক এবং ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে পারস্পরিক সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) একই কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24