হার দিয়ে আসিয়ান কাপ শুরু করলো বাংলাদেশ

Reporter Name
    Update Time : Saturday, September 26, 2026
  • 46 Time View

পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি দল। শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মালয়েশিয়া। গোছানো আক্রমণে বারবার বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করতে থাকে তারা। বিপরীতে বাংলাদেশকে বেশির ভাগ সময় নিজেদের অর্ধেই ব্যস্ত থাকতে হয়েছে। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের কাছাকাছি পৌঁছে যায় মালয়েশিয়া। কর্নার থেকে পাওয়া বল গোলবারের দিকে শট নেন তাদের এক আক্রমণভাগের খেলোয়াড়। কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এরপরও আক্রমণের ধার কমায়নি মালয়েশিয়া। নিজেদের আক্রমণ সাজানোর বদলে তাদের ঠেকাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। ১৮তম মিনিটে অবশ্য আর গোল ঠেকাতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢ়ুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী আরিফ আইমান। তাকে আটকানোর চেষ্টা করেন তপু বর্মণ, কিন্তু সফল হননি। গোলরক্ষক শ্রাবণও এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে পারেননি। শেষ পর্যন্ত আলতো টোকায় বল জালে পাঠিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন আরিফ আইমান। প্রথম গোলের পরও মালয়েশিয়ার আক্রমণ অব্যাহত থাকে। ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুল পাস থেকে আবারও সুযোগ পেয়ে যান আরিফ আইমান। বল পেয়ে বাংলাদেশের রক্ষণভাগকে আর কোনো সুযোগ দেননি মালয়েশিয়ার এই তারকা। নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে বাংলাদেশ। তবে গোলের সুযোগ কাজে লাগানোর আগেই ৫২তম মিনিটে তৃতীয় গোল হজম করতে হয়। মাঠের ডান দিক থেকে আসা বল বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ে শট নেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটের গতি খুব বেশি না হলেও সেটি ঠেকাতে পারেননি শ্রাবণ। তিন গোল হজমের পর বাংলাদেশ বেশ কয়েকবার আক্রমণে ওঠে। ৭৬তম মিনিটে ব্যবধান কমানোর সবচেয়ে বড় সুযোগটি পান হামজা চৌধুরী। সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢ়ুকে সামনে শুধু মালয়েশিয়ার গোলরক্ষককে পান তিনি। কিন্তু হামজার প্রথম শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে দ্বিতীয়বার শট নিলেও সেটি কর্নারের বিনিময়ে রুখে দেন তিনি। এরপর আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় থমাস ডুলির শিষ্যদের। মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে আসিয়ান কাপের যাত্রা শুরু করল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24