লড়াই করেও জিততে পারলোনা বাংলাদেশ

Reporter Name
    Update Time : Monday, September 28, 2026
  • 47 Time View

সিঙ্গাপুরের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। ওই অর্ধেই একটি গোল হজম করে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন হামজা চৌধুরীরা। লড়াইও করেছেন তারা। কিন্তু হার এড়াতে পারেননি। ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হামজা-জামালদের। এতে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ একটিও শট নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৪টি শট নেয়। এর মধ্যে একটি ছিল অন টার্গেট। কিন্তু গোলের দেখা পায়নি। বল দখলেও বাংলাদেশ এগিয়ে ছিল। কিন্তু সিঙ্গাপুরের রক্ষণ ভেঙে গোল আদায় করে নিতে পারেনি। জাকার্তার গেলোরা বাঙ্ক কার্নো স্টেডিয়ামে এই ম্যাচে কোচ টমাস ডুলি চার পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলেন। কিন্তু ম্যাচের ফল পক্ষে আনতে পারেননি। ম্যাচের ৩৫ মিনিটে নুর আবদুল্লাহর এসিস্টে গোল করেন সিঙ্গাপুরের হারিস স্টেওয়ার্ট। ওই গোলটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24