আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা

Reporter Name
    Update Time : Tuesday, September 29, 2026
  • 28 Time View

ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে খরচ হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। মঙ্গলবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের অলংকারের দাম ১৯ হাজার ৫৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের অলংকারের দাম ১৩ হাজার ১৩০ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসাবে ২২ ক্যারেটের প্রতি গ্রাম ১৯ হাজার ৫৯৫ টাকা হিসাবে এক ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এর সঙ্গে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই সময় ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা করা হয়েছিল। এরও আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। ২৮ সেপ্টেম্বর কমানো হয় আরও ২ হাজার ১৫৮ টাকা। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর কমানো হলো ২ হাজার ২১৬ টাকা। ফলে ২৬ সেপ্টেম্বর থেকে তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছে। শুধু স্বর্ণ নয়, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার দামও ১৭৫ টাকা কমিয়ে করা হয়েছে ৪ হাজার ১৪১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৪ টাকা কমিয়ে ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার অলংকারের দাম ৩৭০ টাকা, ২১ ক্যারেট ৩৫৫ টাকা, ১৮ ক্যারেট ৩০৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পুরোনো স্বর্ণের অলংকার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণ ও রুপার অলংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24