পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

Reporter Name
    Update Time : Friday, November 20, 2026
  • 45 Time View

পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূলে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির। এসময় তিনি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন। আজ শুক্রবার (২০ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাষ্ট্রপতি। এসময় তিনি ঢাকা কলেজে কাটানো নিজের জীবনের নানা সময়ের স্মৃতিচারণও করেন তিনি। তিনি ঢাকা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন। রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সেইভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়। বক্তব্যে রাষ্ট্রপতি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24