হরমুজ প্রণালিতে ২ তেলবাহী ট্যাঙ্কারে হামলা

Reporter Name
    Update Time : Saturday, November 21, 2026
  • 10 Time View

ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ওমানের খাসাব উপকূলের কাছে পৃথক দুটি ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, প্রথম ঘটনায় হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় খাসাবের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তুরে একটি ট্যাঙ্কারের পেছনের অংশে অজ্ঞাত বস্তু আঘাত হানে। পরে খাসাবের ১৭ নটিক্যাল মাইল পূর্বে আরেকটি ট্যাঙ্কারের ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর জানায় সংস্থাটি। তবে দুটি ঘটনায় একই জাহাজ আক্রান্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইউকেএমটিও বলেছে, দুটি ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিবেশের ওপর এর প্রভাব কী হয়েছে, তা এখনও জানা যায়নি। এদিকে শনিবার ইরানের নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি নিষিদ্ধ এলাকায় নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। তবে ইরানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। একই সঙ্গে ইরানের দাবি ইউকেএমটিওর জানানো কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে শুক্রবার খাসাবের কাছে আরেকটি ট্যাঙ্কারে হামলার ঘটনায় আগুন লাগার কথা জানিয়েছিল ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থাটি। ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এসব বিধিনিষেধ অমান্য করার অভিযোগে কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে দেশটি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতেই ইরান এমন পদক্ষেপ নিচ্ছে। ওমানের মুসান্দাম উপদ্বীপের প্রবেশমুখে অবস্থিত খাসাব। এর কাছেই হরমুজ প্রণালির অবস্থান। ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হত। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24