সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের পাল্টাপাল্টি গুলি

Reporter Name
    Update Time : Saturday, November 21, 2026
  • 11 Time View

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে পাল্টাপালটি গুলিবিনিময় চলে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, আজ সকালে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় গুলিবিনিময় হয়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন আগামীর সময়কে জানিয়েছেন, শনিবার মাচালংয়ের ১৪ কিলো এলাকায় উভয় পক্ষের মধ্যে প্রায় ১২-১৪ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24