প্রেস কনফারেন্সের নামে সাংবাদিকদের হয়রানি

Reporter Name
    Update Time : Sunday, November 22, 2026
  • 8 Time View

পূর্বনির্ধারিত প্রেস কনফারেন্স আয়োজন করে দীর্ঘ সময় সাংবাদিকদের অপেক্ষায় রাখা হলেও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন না করেই স্থান ত্যাগ করেছেন আয়োজকরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত সাংবাদিকরা। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর সংগঠনটির নেতারা সংবাদ সম্মেলনের টেবিলে আসন গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী, সিনিয়র সহসভাপতি এনায়েত কবির, ই-কোষাধ্যক্ষ মাসুদ হোসেন, পরিচালক মো. শাহিন হোসেন, জাহিদুল হক ও মাইনুল আহসান। কিন্তু আসন গ্রহণের পরপরই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনটি আর অনুষ্ঠিত হচ্ছে না। দীর্ঘ সময় অপেক্ষার পর এমন ঘোষণা শুনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকরা সংগঠনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর বিতর্কিত ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপনের চেষ্টা করেন। তবে প্রশ্নের জবাব না দিয়ে সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীসহ অন্য আয়োজকরা দ্রুত স্থান ত্যাগ করেন বলে উপস্থিত সাংবাদিকরা জানান। পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং শেষ মুহূর্তে কোনো ব্যাখ্যা ছাড়াই সংবাদ সম্মেলন বাতিলের ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24