ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে: না‌সীরু‌দ্দীন পা‌টওয়া‌রী

Reporter Name
    Update Time : Friday, May 8, 2026
  • 132 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‌‘সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না।’  শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে। আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক।

তিনি আরও বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না। এদি‌কে তার আগমন‌কে কেন্দ্র ক‌রে মস‌জি‌দে দল‌টির উল্লেখযোগ্য প‌রিমাণ নেতাকর্মী উপ‌স্থিত হন। মস‌জি‌দে খুতবার সময় দলীয় বা রাজ‌নৈ‌তিক নেতা‌র বক্তব‌্য সমর্থন ক‌রেন‌নি উপ‌স্থিত মুসুল্লিরা। এই কার‌ণে নামাজ শে‌ষে সাধারণ মুসল্লি‌দের অনেকেই ক্ষোভ প্রকাশ কর‌তে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24