
আগামী ডিসেম্বর মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরতে চান—এমন খবর নাকচ করে দিয়ে তিনি বলেন, তার দেশে আসার কোনো সম্ভাবনাই নেই। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
Leave a Reply