হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

Reporter Name
    Update Time : Wednesday, June 17, 2026
  • 140 Time View

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক রাত কাটালেন লিওনেল মেসি। আলজেরিয়ার রক্ষণভাগকে বারবার ভেঙে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে গোলের আরেকটি মাইলফলক ৭৬তম মিনিটে নিজের পরিচিত ভঙ্গিতেই আক্রমণ

সাজান মেসি। মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন বাঁ প্রান্তে থাকা নিকো গঞ্জালেসকে। এরপর দ্রুত বক্সের সামনে গিয়ে জায়গা তৈরি করেন। গঞ্জালেসের রিটার্ন পাস নিয়েই প্রথম স্পর্শে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। গোল হতেই কানসাসের স্টেডিয়ামজুড়ে শুরু হয় উল্লাস, দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু। হ্যাটট্রিকের তিন মিনিট পরই মেসিকে বিশ্রাম দেন কোচ লিওনেল স্কালোনি। তার বদলি হিসেবে মাঠে নামেন তরুণ নিকো পাজ। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানান আর্জেন্টিনার অধিনায়ককে।স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৭৬তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। সেই গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ডে ভাগ বসান তিনি। বিশ্বকাপে নিজের ২৭তম ম্যাচে এসে ক্লোসাকে ছুঁলেন আর্জেন্টিনা অধিনায়ক। দ্বিতীয় গোলটি করার পর থেকেই হ্যাটট্রিকের খোঁজে ছিলেন মেসি। ৬৬তম মিনিটে একক নৈপুণ্যে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নিলেও আলজেরিয়ার গোলরক্ষক দারুণ সেভ করে তাকে হতাশ করেন। তবে সেই অপেক্ষা দীর্ঘ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24