যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদক
    Update Time : Sunday, June 21, 2026
  • 69 Time View

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ( প্রিন্টেড সার্কিট বোর্ড এসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। নিজস্ব ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের নানান দেশে পিসিবিএ সহ বিভিন্ন প্রযুক্তি পণ্য রপ্তানি করছে ওয়ালটন। আজ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির পিএলসির হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম । প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ওয়ালটন সত্যিই এক বিস্ময়। ওয়ালটন যে এত সুন্দর এবং সুবিশাল দেশীয় ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে তা দেখে আমরা অভিভূত। বাংলাদেশও যে বিশ্বমানের সর্বাধিক প্রযুক্তি পণ্য উৎপাদন করতে পারে তা ওয়ালটন প্রমাণ করেছে। ওয়ালটন নিয়ে একজন বাংলাদেশি হিসেবে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের সহায়তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০২৬- ২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের সহায়তায় বেশ কিছু কর ও শুল্ক সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রী ওয়ালটনের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। এ সময় ওয়ালটনের কর্মকর্তারা মন্ত্রীকে তাদের পণ্যের উৎপাদন প্রক্রিয়া, গণগত মান যাচাই এবং বাজারজাতকরণ এর বিষয়ে বিস্তারিত অবগত করেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ওয়ালটন পিসিবিএ বা মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশর্ট সনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের উইস কনসিন প্রদেশে অবস্থিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশন( SAFEPRO Technologies Inc.) ওয়ালটনের তৈরি এই মাদারবোর্ড আমদানি করছে। যুক্তরাষ্ট্রের স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ জনসাধারণের জীবন রক্ষার কার্যকর নিরাপত্তা ব্যবস্থা সরবরাহে সেফপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশন এর ব্যাপক সুনাম ও অবদান রয়েছে। উদ্বোধনকালে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএসসির ম্যানেজিং ডাইরেক্টর এস এম মাহবুবুল আলম পরিচালক এসএম নুরুল আলম রেজভী এবং এসএম মঞ্জুরুল আলম সহ ওয়ালটনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24