
পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের ৫৪৪ জনকে আটক করা হয়েছে। গত ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য হিসেবে ১০৭ জন রয়েছেন। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। পুলিশ সুপার জানান, কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফেরাতে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রয়েছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।
Leave a Reply