জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

Reporter Name
    Update Time : Saturday, September 26, 2026
  • 44 Time View

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের প্রধান কার্যালয়ে এ অভিযান শুরু হয়। এ সময় কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়। ডিএমপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তাদের আটক করা হয়েছে। আটকদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়। জানা যায়, জাসদ কার্যালয়ে দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিলো। সেখানে কেন্দ্রীয় প্রায় সাড়ে ৩শ প্রতিনিধি অংশ নেয়। এছাড়া সেখানে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবি জানানো হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়। প্রতিবেদন লেখা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘিরে পুলিশের অভিযান চলছিল। আটকদের যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24