ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

Reporter Name
    Update Time : Sunday, May 17, 2026
  • 29 Time View

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার নিয়োগ দিয়ে  প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত সোমবার বিকালে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সার সংক্ষেপ অনুমোদনের পর রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর বর্তমানে অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে পুলিশ প্রশাসনে নানা আলোচনা চলছিল। এই আলোচনায় ব্যারিস্টার জিল্লুর রহমান, সরদার নুরুল আমিন, ফারুক আহমেদ, রেজাউল করিম মল্লিক ও মোসলেহ উদ্দিন আহমেদের নাম শোনা যাচ্ছিলো।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমেদ। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID-এও দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ। বর্তমানে তিনি সিআইডি প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন তিনি। তার বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24