দক্ষিণ লেবাননে মার্টার হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত, আহত ২

অনলাইন ডেস্ক
    Update Time : Thursday, June 4, 2026
  • 59 Time View

গত রাতে দক্ষিণ লেবাননে একটি মর্টার হামলায় তাদের একজন শান্তিরক্ষী নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) এ খবর জানিয়েছে।ইউনিফিল জানায়, মারজায়ুনের কাছে তাদের একটি অবস্থানে মর্টার শেল আঘাত হানলে পর্যবেক্ষক বাহিনীর একজন সদস্য গুরুতরভাবে আহত হন। বিমানযোগে বৈরুতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ সকালে তিনি সেখানেই মারা যান। তারা আরো জানায়, ‘আহত আরো দুজন শান্তিরক্ষীকে ইউনিফিল ঘাঁটির একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ ইউনিফিল জানিয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনার সঠিক পরিস্থিতি নির্ণয়ের জন্য’ তারা একটি তদন্ত শুরু করেছে।বিবৃতিতে হিজবুল্লাহ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাম উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24