নিজের বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

Reporter Name
    Update Time : Wednesday, September 9, 2026
  • 15 Time View

সামাজিক মাধ্যমে তার বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে, আগামী বুধবারই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এই চিত্রনায়িকা। তবে ছড়িয়ে পড়া এসব খবরের মধ্যে বিয়ের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পূজা চেরি জানিয়েছেন, তার বিয়ের খবর সত্যি হলে সেটি সবার আগে তার কাছ থেকেই জানতে পারবেন সবাই। একই সঙ্গে বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা ও ভুয়া খবর না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি। পূজা তার বক্তব্যে জানান, বিয়ের তারিখসহ এ-সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি নিজেই সময়মতো প্রকাশ করবেন। এ বিষয়ে তার দেওয়া বক্তব্যে বলা হয়েছে, ‘আমার দেওয়া বক্তব্য অনুযায়ী, আমার বিয়ের তারিখ এবং সবকিছু আমি নিজেই আপনাদের জানাব। অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।’ তাহলে কি আগামী বুধবারই পূজার বিয়ে? অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, আপাতত এমন কোনো তথ্য নিশ্চিত নয়। বরং বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সুখবর থাকলে সেটি নিজেই সবাইকে জানাবেন তিনি। এদিকে বিয়ের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পূজা চেরির নববধূর সাজের একটি ছবি। লাল শাড়ি, ভারী গয়না ও কপালে টিকলি এমন সাজে ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিটি প্রকাশের পর তার বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24