পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক

Reporter Name
    Update Time : Wednesday, August 19, 2026
  • 54 Time View

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও আগাম যাচাই, সক্ষমতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী চিউ চুন মানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদার করার অংশ হিসেবে তারা পর্যটন উন্নয়নে দক্ষতা, অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) বিনিময়ের বিষয়েও মতামত প্রকাশ করেন। উভয় পক্ষ আতিথেয়তা খাতে প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার পর্যটন সেবা খাতে বাংলাদেশের প্রশিক্ষিত কর্মী নিয়োগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। দুই দেশ পর্যটন উন্নয়নের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়, ট্যুরিজম মালয়েশিয়া এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24