পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির

Reporter Name
    Update Time : Monday, October 26, 2026
  • 36 Time View

বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) মো. আলী হোসেন ফকির। আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এ কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিট, পুলিশ ব্যারাক, পুলিশের আবাসিক এলাকা এবং অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে সফল করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে সকলকে উদ্বুদ্ধ করা বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24