বাংলাদেশ-কাজাখস্তানের বাণিজ্য ও প্রযুক্তি খাতে নতুন দুয়ার খুলল

অনলাইন ডেস্ক
    Update Time : Wednesday, June 24, 2026
  • 86 Time View

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বৈঠকে দুই প্রধানমন্ত্রী পারস্পরিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে একমত পোষণ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে তারা ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। উভয় দেশের মধ্যে রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়েও তারা ঐকমত্যে পৌঁছান। আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ‘গ্রীষ্মকালীন দাভোস’ বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের এক পর্যায়ে কাজাখস্তানের প্রধানমন্ত্রী পানি কূটনীতি (ওয়াটার ডিপ্লোম্যাসি) বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সৌজন্য এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24