যমুনা রেলসেতু নির্মাণ প্রকল্পের সাইট অফিস, টাঙ্গাইলে

Reporter Name
    Update Time : Saturday, November 28, 2026
  • 37 Time View

যমুনা রেলসেতু নির্মাণ প্রকল্পের সাইট অফিস, টাঙ্গাইলে দুই দিনব্যাপী (২৭–২৮ নভেম্বর ২০২৬) স্ট্রাটেজিক ওয়ার্কশপ: ইমপ্লিমেন্টিং টোবাকো কন্ট্রোল ইনিসিয়েটিভ ইন বাংলাদেশ রেলওয়ে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ফাহিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মো. আফজাল হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও আন্তর্জাতিক সংগঠন ভাইটাল স্ট্রাটেজিস এর সিনিয়র কনসালটেন্ট মো: হামিদুর রহমান খান এবং সাবেক সচিব ও ভাইটাল স্ট্রাটেজিস এর সিনিয়র কনসালটেন্ট মোঃ শফিকুল ইসলাম। কর্মশালায় তামাকমুক্ত রেলওয়ে পরিষেবা বাস্তবায়ন অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, চ্যালেঞ্জসমূহ ও তা মোকাবেলার বিভিন্ন পন্থা এবং তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে রেলওয়ের নিয়মিত কাজ হিসেবে বাস্তবায়নের বিভিন্ন পন্থা সম্পর্কে কর্মশালায় দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24