শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
    Update Time : Friday, November 27, 2026
  • 36 Time View

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, খেলাধুলা শিশুদের শরীর ও মন সুস্থ রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এসব কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে হবে। চাঁদপুরের কচুয়ায় শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আজ এ কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগটি শিশুদের প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24