সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী

রুহুল আমিন তালুকদার
    Update Time : Wednesday, July 1, 2026
  • 52 Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বুধবার খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তিত হয়ে গেছে। এখন কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।” জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ ৬০ লাখের বেশি সদস্যের একটি বিশাল পরিবার। ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং নগর প্রতিরক্ষা দল (টিডিপি) দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তাদের এই নীরব আত্মত্যাগ ও সাফল্যের গল্প জনগণের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সেই দায়িত্ব সফলভাবে পালন করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক যাত্রা একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। ডিজিটাল রূপান্তরের এ সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশ যেমন তথ্যপ্রবাহকে সহজ করেছে, তেমনি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যও নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ বাস্তবতায় একটি বৃহৎ রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা সময়ের দাবি।” ‘বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে গুজব, ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ছড়ানো গুজব ও অপপ্রচারের দ্রুত জবাব দিতে বাহিনীর ওয়েব পোর্টাল নিয়মিত প্রেস রিলিজ প্রকাশ করা হবে। প্রাথমিক পর্যায়ে এটি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে’-উল্লেখ করেন তিনি। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর সবচেয়ে বড় শক্তি শুধু তার সক্ষমতা নয়, বরং জনগণের আস্থা। আর সেই আস্থা গড়ে ওঠে সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে। তিনি জানান, মিডিয়া সেলের আওতায় অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে, যা বাহিনীর কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সহজলভ্য করে তুলবে। তিনি বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আলোকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে বাহিনীর সদস্যদের কমিউনিটি জার্নালিজমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনার গল্প জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। পরিশেষে তথ্যমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর সার্বিক সফলতা কামনা করে বলেন, সত্য, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে এই প্ল্যাটফর্ম গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে একটি শক্তিশালী রক্ষাকবচ হিসেবে দেশের মানুষের আস্থা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24