সোনা জেতার লক্ষ্য টাইগারদের

Reporter Name
    Update Time : Friday, September 25, 2026
  • 16 Time View

বাংলাদেশ মেয়েদের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার শুরু করতে যাচ্ছে পুরুষ দল। এ উদ্দেশে গতকাল বৃহস্পতিবার দেশ ছেড়েছে লিটন দাসের দল। দেশ ছাড়ার আগে লিটন দাস জানালেন, সোনা জেতার লক্ষ্য নিয়েই যাচ্ছেন তারা। মিরপুরে লিটন বলছিলেন, ‘অন্য সিরিজ খেলি ট্রফি জেতার জন্য। গেমসে মজা হলো গোল্ড মেডেল জেতা যায়। আমাদের দলের সবার টার্গেট সেরা হওয়া।’ তিনি আরও বলেন, ‘প্রত্যাশা তো সবাই করবে। আমিও তো প্রত্যাশা নিয়েই যাব। একটা জিনিস বলতে পারি, খেলোয়াড়দের এই টুর্নামেন্ট নিয়ে অনেক আগ্রহ। এই টুর্নামেন্ট সবসময় আসে না, খুব কম হয়। সবাই তাই রোমাঞ্চিত।’ প্রথমবার এশিয়ান গেমসে খেলতে যাওয়ার কারণে রোমাঞ্চিত লিটন, ‘এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলব। জাতীয় দলকে তো সার্ভ করছিই, এরকম মঞ্চে খেলা এটাও বড় জিনিস। সবসময় আপনি ট্রফি জিতবেন, তবে এখানে জিতলে স্বর্ণের বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন। সব খেলোয়াড়ই এক্সাইটেড।’ এদিকে এশিয়ান গেমসে যাওয়ার আগে নিজেরা ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যে কারণে প্রস্তুতি ভালো হয়েছে দাবি করলেন লিটন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুইটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। টার্গেট একটাই, ফাইনাল খেলা, ফাইনাল জেতা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24