
কর্মব্যস্ত জীবনে মানুষ নিজের স্বাস্থ্য সচেতনতার কথা ভুলেই যায়। অথচ মানুষের জীবনে স্বাস্থ্যই সকল সুখের মূল। চাকরি অথবা ব্যবসা বাণিজ্য আপনি যেটাই করেন না কেন আপনার শরীর যদি ঠিক না থাকে আপনাকে শুয়ে বসেই গৃহবন্দী হয়ে কাটাতে হবে। অথচ আপনি যদি একটু সচেতন হন তাহলেই আপনার শরীরটাকে সুস্থ রেখে, মনোবল টাকে চাঙ্গা করে প্রতিদিন ফুরফুরে মেজাজ নিয়ে কাজকর্ম করতে পারবেন। অবশ্য আজকাল অধিকাংশ মানুষ জিমের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। যুবক / যুবতী, মধ্য বয়সের পুরুষ / নারী এখন সবাই জিম মুখী। কেউবা খুব ভোরে আবার কেউবা রাতে জিম করেন। আপনার মনোবল কে চাঙ্গা করতে জিমের কোন বিকল্প নেই। একই সাথে আপনাকে খাবার দাবারের বিষয়েও একটু সচেতন হতে হবে। প্রথম আপনি জিমে ভর্তি হলে আপনার একটু নার্ভাসনেস কাজ করবে। এক্ষেত্রে সবথেকে ভালো হবে আপনি একজন ট্রেইনারের পরামর্শ অনুযায়ী চললে। প্রথমে আপনি জিমে ট্রেড মিলে ২০/৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন। এরপর আপনি ট্রেইনারের পরামর্শ অনুযায়ী কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করুন। এভাবে কিছুদিন অতিবাহিত করার পর আস্তে আস্তে হালকা ওয়েট দিয়ে ট্রেইনারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা ভাবে যেমন – চেস্ট, ব্যাক,বাইসেপ,ট্রাইসেপ, বেলী, লেগস,সোল্ডার, এসব জিম করতে পারেন। মোট কথা আপনাকে মনে রাখতে হবে সুস্থভাবে বাঁচতে হলে জিমের কোন বিকল্প নেই। সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন আপনাকে জিম করতে হবে। এতে আপনার কিছু অর্থ এবং সময় ব্যয় হবে তবে এর সুফলটা আপনার প্রতিদিনের জীবনযাত্রাকে করে তুলবে অনেক আনন্দময়।
Leave a Reply