আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স

Reporter Name
    Update Time : Tuesday, November 3, 2026
  • 68 Time View

দুই সপ্তাহের ছুটি শেষে ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আগের কয়েক সপ্তাহের তুলনায় বিক্ষোভের তীব্রতা অনেকটাই কমেছে। ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্সইনফোর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্যারিস, মার্সেই ও রেন শহরের কয়েকটি স্কুল অবরোধের চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। এর আগে দেশটির শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ করা হয়েছিল। শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে বর্তমানে অবরোধ বা অবরোধের চেষ্টা সীমিত পর্যায়ে রয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটছে। গত সেপ্টেম্বরে প্যারিসের উপকণ্ঠে শিক্ষার্থীদের এই বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। গত মাসে শিক্ষার দাবির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি পরিষেবায় ব্যয় কমানোর প্রতিবাদও এতে যুক্ত হয়। শ্রমিক সংগঠন ও বিভিন্ন আন্দোলনকারী দলও বিক্ষোভে অংশ নেয়। এ সময় কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, দাঙ্গা এবং দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে পুরোনো স্কুল ভবন সংস্কার, শিক্ষকের সংখ্যা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বৃদ্ধি এবং বৈষম্যমূলক ভর্তি ব্যবস্থা বাতিল করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24