
ভূঞাপুর, টাঙ্গাইল: আসন্ন ৩ নং ফলদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও বিএনপি নেতা নূর মোহাম্মদ। “করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। আজকের সঠিক সিদ্ধান্তই গড়বে আগামী দিনের উন্নত সমাজ — এমন প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নূর মোহাম্মদ বর্তমানে যুগ্ম-আহবায়ক, ভূঞাপুর উপজেলা যুবদল, সহ-কোষাধ্যক্ষ, ভূঞাপুর উপজেলা বিএনপি এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি, ফলদা ইউনিয়ন ছাত্রদল হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি ফলদা ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, একজন শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্ব হিসেবে ফলদা ইউনিয়নে নূর মোহাম্মদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ফলদা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করাই আমার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই।” তার এই প্রার্থীতাকে ঘিরে ফলদা ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
Leave a Reply