এখন পাসওয়ার্ড ছাড়াই সুরক্ষিত রাখতে পারবেন আপনার একাউন্ট

Reporter Name
    Update Time : Thursday, September 3, 2026
  • 30 Time View

অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের জন্য এতদিন মূল ভরসা ছিল পাসওয়ার্ড। তবে পাসওয়ার্ড ভুলে যাওয়া, অন্যের হাতে চলে যাওয়া কিংবা ফিশিংয়ের মাধ্যমে চুরি হওয়ার মতো ঝুঁকি রয়েছে। এসব সমস্যা কমাতেই জনপ্রিয় হচ্ছে পাসকী। পাসকী হলো পাসওয়ার্ডের বিকল্প একটি আধুনিক লগইন পদ্ধতি। এতে আলাদা কোনো জটিল পাসওয়ার্ড মনে রাখার দরকার হয় না। ব্যবহারকারীর স্মার্টফোন বা কম্পিউটারের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেই পরিচয় যাচাই করা যায়। ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক চালু থাকলে সেগুলো দিয়েই পাসকী ব্যবহার করে অ্যাকাউন্টে ঢোকা সম্ভব। কম্পিউটারের ক্ষেত্রে পিন বা অন্য কোনো ডিভাইস-ভিত্তিক নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা যায়। কেন পাসকী ব্যবহার করবেন? পাসকীর অন্যতম সুবিধা হলো এটি সাধারণ পাসওয়ার্ডের মতো সহজে অন্যকে বলে দেওয়া বা কপি করে নেওয়া যায় না। ফলে পাসওয়ার্ড চুরি এবং ফিশিংয়ের মতো প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব। এছাড়া ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট বা মুখের তথ্য সরাসরি ওয়েবসাইটে পাঠানো হয় না। বায়োমেট্রিক পরিচয় যাচাই সাধারণত সংশ্লিষ্ট ডিভাইসেই সম্পন্ন হয়। ফলে ব্যক্তিগত বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রেও এটি বাড়তি সুবিধা দেয়। পাসকী ব্যবহারের আগে যা প্রয়োজন পাসকী চালু করার আগে আপনার ডিভাইস ও ব্রাউজার সেটি সমর্থন করে কি না, তা নিশ্চিত করতে হবে। সাধারণভাবে উইন্ডোজ ১০ বা পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ভেনচুরা বা পরবর্তী সংস্করণ এবং ক্রোমওএস ১০৯ বা নতুন সংস্করণের কম্পিউটারে পাসকী ব্যবহার করা যায়। স্মার্টফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ৯ বা পরবর্তী সংস্করণ এবং আইওএস ১৬ বা পরবর্তী সংস্করণ প্রয়োজন হতে পারে। পাশাপাশি ক্রোম, সাফারি, এডজ বা ফায়ারফক্সের মতো সমর্থিত আধুনিক ব্রাউজার ব্যবহার করতে হবে। ডিভাইসে স্ক্রিন লক চালু থাকা জরুরি। ফোনের পাসকী ব্যবহার করে কম্পিউটারে লগইন করতে চাইলে দুই ডিভাইসে ব্লুটুথ চালু রাখতে হতে পারে। অ্যাপল ডিভাইসে আইক্লাউড কীচেইন সক্রিয় থাকাও প্রয়োজন। গুগল অ্যাকাউন্টে পাসকী তৈরি করবেন যেভাবে গুগল অ্যাকাউন্টে পাসকী তৈরির জন্য প্রথমে অ্যাকাউন্টের সেটিংসে প্রবেশ করুন। এরপর সিকিউরিটি বিভাগ থেকে পাসকীস অপশন নির্বাচন করুন। সেখানে গিয়ে ক্রিয়েট অ্যা পাসকীতে ক্লিক করুন। নিরাপত্তার জন্য বর্তমান পাসওয়ার্ড দিয়ে পরিচয় নিশ্চিত করতে হতে পারে। এরপর ফোন বা কম্পিউটারের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক কিংবা পিন-এর সঙ্গে পাসকী যুক্ত করে সেটআপ শেষ করুন। পাসকী দিয়ে লগইন করবেন কীভাবে? কোনো সমর্থিত অ্যাকাউন্টের সাইন-ইন পেজে গিয়ে প্রথমে ইউজারনেম বা ই-মেইল লিখুন। এরপর পাসকী দিয়ে লগইন করার অপশন নির্বাচন করুন। এবার ফোন বা কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে পরিচয় নিশ্চিত করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক কিংবা পিন দিয়ে যাচাই সফল হলেই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। ফোনের পাসকী দিয়ে কম্পিউটারে লগইন কম্পিউটারে থাকা কোনো অ্যাকাউন্টে ফোনের পাসকী ব্যবহার করেও প্রবেশ করা যায়। এজন্য সাইন-ইন পেজ থেকে ট্রাই অ্যানাদার ওয়ে নির্বাচন করে ইউজ ইওর পাসকী অপশনে যেতে হবে। এরপর কম্পিউটারের স্ক্রিনে কিউআর কোড দেখা গেলে ফোনের ক্যামেরা দিয়ে সেটি স্ক্যান করুন। ফোনে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক কিংবা পিন দিয়ে পরিচয় যাচাই করলেই কম্পিউটারে লগইন সম্পন্ন হবে। পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা কমানোর পাশাপাশি ফিশিং ও পাসওয়ার্ড চুরির ঝুঁকি কমাতে পাসকী গুরুত্বপূর্ণ একটি বিকল্প হয়ে উঠছে। তবে ডিভাইসের স্ক্রিন লক এবং অ্যাকাউন্টের রিকভারি তথ্যও নিরাপদ রাখা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24