দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে

Reporter Name
    Update Time : Tuesday, September 29, 2026
  • 52 Time View

দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর এবং এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি সকাল ৬ টায় কিয়াইকতো এর কাছে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। এটি একইস্থানে দুর্বল হয়ে মিয়ানমার এবং এর কাছাকাছি পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এতে আরো বলা হয়েছে,নিম্নচাপটি আরো উত্তর,উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমে দূর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তরপ্রদেশ,বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস অপরদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24