দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী

Reporter Name
    Update Time : Friday, November 20, 2026
  • 47 Time View

দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তারা এখনও দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।্‌া আজ শুক্রবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করতে নড়াইলের কালিয়ায় যান তিনি। কবর জিয়ারতের পর নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সেখানে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। তাঁর নির্মম হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনিদের বিচার হবেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24