বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানা সহ মোট আদায় ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা।

নিজস্ব প্রতিবেদক
    Update Time : Thursday, May 14, 2026
  • 165 Time View

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানা সহ মোট আদায় ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা। নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্স গতকাল (১৩ মে) বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিনা টিকেটের মোট ৬৩১ জন যাত্রীর নিকট থেকে ভাড়া ৭৯ হাজার ২৬০ টাকা এবং জরিমানা বাবদ ৪৪ হাজার ৬৬০ টাকা মোট ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা আদায় করা হয়েছে। সেই সাথে আইডি ব্যতিত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণকারী টিকিটে ভ্রমণকারী ১১৮ জন যাত্রীকে সনাক্ত করা হয়েছে। যে সকল মোবাইল নম্বর ব্যবহার করে এসব টিকিট ক্রয় করা হয়েছে তাদেরকে টিকিট কালোবাজারি হিসেবে সাব্যস্ত করে মোট ১৪টি মোবাইল নম্বর ব্লক করার জন্য সুপারিশ করা হয়েছে। ব্লক করার জন্য সুপারিশকৃত মোবাইল নম্বর সমূহ হলো ০১৫১৬১৫২৫৪০, ০১৮৪১৬৯০০৮৪, ০১৭০৪১৬৬১৫১, ০১৭৬৪৬৬৯৯৪১, ০১৯৫৫৪৪৯১৬০, ০১৭৬৩৪৯৩২৯৫, ০১৭৭৯৯৫৫৪৪৪, ০১৯৫৫৪১৬৩৬৭, ০১৪০০৮০০০৭০, ০১৮৬৮১৪৪৮১৩, ০১৭১৮৭৯৭২৮৯, ০১৮৪৬৬৯৯৪১৯, ০১৬৩৬৩৮২৪৭৮ এবং ০১৭১২৬৭৭৬২৫। উল্লেখিত চেকিং কার্যক্রমে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত ১, ৩, ৯, ১১, ১৫ ও ১৭ নম্বর টাস্কফোর্স ৭০৯ / ৮০১, ৭০৭/৭০৮, ৭০৪ /৮০১, ৭১৯/৭০৪, ৮২১/৮১৩ এবং ৭০৩/৮০২ নম্বর ট্রেনে এসব অভিযান পরিচালনা করে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সাধারণ যাত্রীদের নিরাপদ,নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24