বাফুফের স্বীকৃতি পেল জুরাইন ফুটবল একাডেমী, নিজস্ব মাঠের দাবী পরিচালনা পর্ষদের

Reporter Name
    Update Time : Wednesday, September 23, 2026
  • 25 Time View

ঢাকা: দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আওতাভুক্ত নিবন্ধন পেল রাজধানীর ঐতিহ্যবাহী জুরাইন ফুটবল একাডেমী, ঢাকা।

২০১১ সালে দেশের ফুটবলের সোনালী অতীতের কিংবদন্তি ফুটবলার বাবলু ভাই, শেখ মোহাম্মদ আসলাম ও আবু ইউসুফ ভাইদের হাত ধরে একাডেমীটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে একাডেমীটি পাইওনিয়ার ফুটবল লীগ সহ তৃণমূল ফুটবলে নিরলসভাবে কাজ করে আসছে। বর্তমানে কেরানীগঞ্জের পানগাঁও মাঠে লাইসেন্সধারী কোচের অধীনে তাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে। এই স্বীকৃতির ফলে এখন থেকে একাডেমীটি বাফুফের ওয়ান স্টার একাডেমী হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই একাডেমী থেকেই উঠে এসেছেন জাতীয় দলে খেলা মোহাম্মদ হৃদয়, দিপঙ্কর রায় সহ একাধিক ফুটবলার, যারা এখন ঢাকা প্রিমিয়ার লীগের নামকরা ক্লাবগুলোতে খেলছেন।

এ বিষয়ে একাডেমীর প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান মিঠু বলেন, “এটা আমাদের ১৩ বছরের পরিশ্রমের ফসল। বাফুফের নিবন্ধন পাওয়ায় আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।

তৃণমূল থেকে আরও বেশি ফুটবলার তুলে আনতে আমরা বদ্ধপরিকর।” এদিকে নিবন্ধন প্রাপ্তির পর একাডেমীর সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্য ও অভিভাবকদের একটাই দাবি — ঢাকা-৪ আসনে একটি স্থায়ী খেলার মাঠ চাই। তাদের দাবি, “জুরাইন, শ্যামপুর, কদমতলী এলাকায় প্রায় ১০ লক্ষ মানুষের বসবাস। অথচ বাচ্চাদের খেলার জন্য একটি সরকারি মাঠ নেই। ঢাকা-৪ আসনে একটি মাঠ বরাদ্দ হলে জুরাইন ফুটবল একাডেমী দেশকে আরও অনেক হৃদয়, দিপঙ্কর উপহার দিতে পারবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24