বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে না দিয়ে ভিন্ন পন্থা বেছে নিচ্ছে: রিজভী

Reporter Name
    Update Time : Sunday, September 6, 2026
  • 58 Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের বিরুদ্ধে নোংরা কথা বলা অপরাধের পর্যায়ে পড়ে। সমাজ যাতে অসভ্য কথায় ভরে যায়, বিরোধীদল সেটিকে সমর্থন দিচ্ছে।’ বিরোধী দলের লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সংসদের বাইরে গেলেই বিরোধী দলের বক্তব্য ও কর্মসূচিতে পার্লামেন্টারি আচরণের প্রতিফলন দেখা যায় না। বিরোধী দল দায়িত্বশীল বিরোধী দলের মতো আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানানোর সময় আজ রোববার এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রিজভী বলেন, বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে ভিন্ন পন্থা বেছে নিচ্ছে এবং গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল, জনগণ যা ভালোভাবে নিচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24