মেকআপ রুমে ভিন্ন রূপে ধরা দিলেন জয়

Reporter Name
    Update Time : Sunday, September 6, 2026
  • 20 Time View

চাকচিক্য আর আভিজাত্যের বাইরে অভিনেত্রী জয়া আহসানের একটি নিজস্ব ভুবন রয়েছে। সেখানে তিনি ভীষণ সাধারণ, প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের সবসময় মুগ্ধ করে। এবার মেকআপ রুমের অন্দরমহল থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি তার ফ্যাশন সচেতনতা এবং চিরতরুণ রূপ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। শেয়ার করা ছবিগুলোতে জয়া আহসানকে আয়নার সামনে বসে লিপস্টিক হাতে দেখা যায়। আয়নার প্রতিবিম্বে তার মিষ্টি হাসি নেটদুনিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। একটি ছবিতে দেখা যায়, তিনি লিপস্টিক লাগাচ্ছেন, আর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হচ্ছেন। বিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক।’ এদিকে কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার জোয়ার ভেসে যায়। নেটিজেনরা জয়ার রূপের ভূয়সী প্রশংসা করছেন। একজন লিখেছেন, ‘কত সুন্দর দারুণ লাগছে।’ আরেকজনের কথায়, ‘দিন দিন বয়স আরও কমছে।’ জয়া আহসান সবসময়ই তার কাজ এবং যাপিত জীবন নিয়ে চর্চায় থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24