যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

Reporter Name
    Update Time : Thursday, October 1, 2026
  • 5 Time View

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণ ও কর্মমুখী কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে। ইলিশা বায়োগ্যাস পল্লীর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্নসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24